বাংলাদেশের বেকারত্ব সমস্যা সমাধানে এবং ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে বর্তমানে আইটি (তথ্য-প্রযুক্তি) ব্যাপক সম্ভাবনাময় একটি সেক্টর। এখানে ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন নির্দিষ্ট কাজের উপর উচ্চমানের দক্ষতা, কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল ও প্রচণ্ড – ধৈর্যশক্তি। টাইমস আইটি সকল শিক্ষার্থীকে উচ্চমানের দক্ষতা অর্জনের জন্যই প্রশিক্ষণ দিয়ে থাকে। পাশাপাশি কঠোর পরিশ্রম, মনোবল ও ধৈর্যশক্তি অর্জনের জন্য উৎসাহ প্রদান করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যুগোপযোগী প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে তাদের কাঙ্খিত সাফল্যের দিকে নিয়ে যাওয়া। আর সে জন্যই সকলের নিম্নলিখিত নির্দেশনাবলী মেনে চলা একান্ত প্রয়োজন।
১.১ আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার প্রয়োজনীয় স্কিল অর্জনের জন্য “টাইমস আইটি” সর্বোচ্চ প্রশিক্ষণ প্রদান করে থাকে। যে স্কিল ব্যবহার করে আমাদের শিক্ষার্থীরা নানা ধরণের ক্যারিয়ারে (যেমন- অনলাইন ও অফলাইন ফ্রিল্যান্সিং, সরকারি-বেসরকারি চাকুরি, রিমোট জব, দেশের বিভিন্ন আইটি ফার্ম বা প্রতিষ্ঠান ইত্যাদি) নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে এবং গতানুগতিক ক্যারিয়ারের চাইতে অনেক বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে।
আমরা জানি এবং বিশ্বাস করি ভালো স্কিল থাকলে এবং সেটাকে যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মত আপনিও পারবেন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশে এবং বিদেশে চাকরি করতে। তবে “টাইমস আইটি” কোন প্রকার উপার্জনের নিশ্চয়তা প্রদান করে না; কিন্তু আপনার স্কিল কে কাজে লাগিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা উপার্জন করবেন অথবা দেশে-বিদেশে চাকরি করবেন সেই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন প্রদান করে থাকে। টাইমস আইটির শতভাগ গাইডলাইন অনুসরণ করে কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনার নিজেকেই নিজের উপার্জন নিশ্চিত করতে হবে। যেভাবে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা টাইমস আইটির দিকনির্দেশনা অনুসরণ করে ইতিমধ্যে উপার্জন করছে।
১.২ সর্বোচ্চ প্রশিক্ষণের জন্য সকল শিক্ষার্থীকে সময়মত ও কমপক্ষে ৯০% ক্লাস উপস্থিতি নিশ্চিত করতে হবে।
১.৩ প্রতিটি ক্লাসের নির্ধারিত Home Work সম্পন্ন করা সবার জন্য বাধ্যতামূলক। যে কোন শিক্ষার্থী পরপর Home Work সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১.৪ কোর্স চলাকালীন শিক্ষক ও কর্তৃপক্ষ এর সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্লাসের রেকর্ডেড (কম্পিউটার স্ক্রীন এর) ভিডিও প্রদান করা হবে এবং তার স্বত্ত্বাধিকার টাইমস আইটি সংরক্ষণ করবে। এ ব্যাপারে কোন শিক্ষার্থীর দাবি গ্রহণযোগ্য নয়।
১.৫ অনিবার্য কারণে কোর্স এর প্রশিক্ষক ও শ্রেণীকক্ষ পরিবর্তন হতে পারে এবং সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
১.৬ প্রতি ক্লাসে শিক্ষার্থীদেরকে অবশ্যই নিজ নিজ খাতা, কলম ও পেনড্রাইভ সাথে রাখতে হবে।
১.৭ প্রশিক্ষণের এক ধাপ থেকে অন্য ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য উপস্থিতির হার কমপক্ষে ৯০% থাকতে হবে অথবা সংশ্লিষ্ট পরীক্ষায় ৭০% নম্বর পেতে হবে।
২.১ স্কিল অর্জনে শিক্ষার্থীর আগ্রহ, মনোযোগীতা ও মনোবল যাচাইয়ের জন্য পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দেশিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ফি প্রদান করে ভর্তি হতে হবে।
২.২ ভর্তি ফরমে নিজের সঠিক নাম, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে যোগাযোগের জন্য সঠিক ও সচল নাম্বার প্রদান, বর্তমান ও স্থায়ী ঠিকানার সঠিক ও সত্য বিবরণ প্রদান নিশ্চিত করতে হবে। ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য প্রদানের প্রমাণ পাওয়া গেলে প্রশিক্ষণ স্থগিত করা হবে।
২.৩ ভর্তির সময় ফরমের সাথে নিম্নোক্ত সংযুক্তি প্রদান করতে হবে-
২.৩.১ ছবি (পাসপোর্ট সাইজ ফরমাল ছবি – ৪.৫ সে.মি ৫.৫ সে.মি.)
২.৩.২ সর্বশেষ প্রাপ্ত শিক্ষা সনদ / মার্কশিট এর ফটোকপি
২.৪ ফরম পূরণ করে ভর্তি নিশ্চিতকরণের ৩ মাসের মধ্যে “টপিক সিলেকশন” ক্লাসের মাধ্যমে পছন্দের কোর্স নির্ধারণ করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে কোর্স করতে চাইলে পুনরায় ভর্তি হতে হবে।
২.৫ সবার আর্থিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের সুবিধার্থে কোর্স ফি কিস্তিতে পরিশোধের ব্যাবস্থা রাখা হয়েছে। ভর্তির সময় এককালীন অথবা কোর্সভেদে সর্বোচ্চ ৯ মাসের মধ্যে সম্পূর্ণ কোর্স ফি নির্ধারিত হারে কিস্তি আকারে পরিশোধ করতে হবে।
২.৬ প্রতিমাসের ৫ তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে, একান্ত না পারলে ১০ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় অতিরিক্ত প্রতি কর্মদিবসের জন্য ২০/- টাকা হারে বিলম্ব ফি যোগ হতে থাকবে।
২.৭ পরিশোধিত কোর্স ফি কোনভাবেই ফেরতযোগ্য নয়। তবে ভর্তি ফরম পূরণের পর টপিক সিলেকশন ক্লাসে এসে কোর্স করতে না চাইলে কেবল ঐদিন (প্রথম টপিক সিলেকশন) ভর্তি ফি ১০০০/- (এক হাজার টাকা) ফেরত নিতে পারবেন।
৩.১ ক্লাস চলাকালীন ও প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে আইডি কার্ড পরিধান বাধ্যতামূলক। আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না এবং সকল সেবা থেকে বঞ্চিত হবে।
৩.২ প্রতিষ্ঠানের অভ্যন্তরে শালীন ও মার্জিত পোষাক পরিধান করতে হবে।
৩.৩ কোলাহলমুক্ত এবং শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার্থে কোন ধরণের শোরগোল করা যাবে না। অন্যের বিরক্তির কারণ হয় এমন কোন কাজ করা যাবে না।
৩.৪ ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের একে অপরের প্রতি সম্মান বজায় রাখতে হবে। যে কোন ধরণের অনৈতিক সম্পর্ক অথবা কেউ কারো দ্বারা লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
৪.১ কোর্স সম্পন্ন করার জন্য কোন শিক্ষার্থী নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় ব্যয় করাকে অমরা উৎসাহিত করি না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই কোর্স শেষ করার আপ্রাণ চেষ্টা করতে হবে।
৪.২ ব্যক্তিগত কারণে একান্তই ব্যাচ পরিবর্তন অথবা কোর্স স্থগিত করতে চাইলে, সংশ্লিষ্ট কারণ বিবেচনায় প্রতিষ্ঠান সুযোগ দিতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাচ পরিবর্তন ফি ২০০০/- টাকা (বাধ্যতামূলক) পরিশোধ করতে হবে।
৪.৩ উপরোক্ত যেকোন প্রয়োজনে দায়িত্বরত অফিসারের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে। এরপর যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৫.১ বিনা অনুমতিতে টানা ক্লাস মিস করতে থাকলে কর্তৃপক্ষ কর্তৃক কোর্স স্থগিত করে দেয়া হবে।
৫.২ প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স ফি এর কিস্তির টাকা পরিশোধ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোর্স স্থগিত করা এবং ক্লাস হাজিরা খাতা ও ফেসবুক গ্রুপ থেকে নাম সরিয়ে রাখা হবে। যার ফলশ্রুতিতে ঐ শিক্ষার্থী ক্লাস করা, ক্লাস ভিডিও দেখা এবং Home Work জমা দিতে পারবে না।
৫.৩ কোন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
৫.৪ একজন শিক্ষার্থী কোর্স বাতিল করতে চাইলে অথবা শাস্তিযোগ্য অপরাধের কারণে কোর্স বাতিল হলে নিয়ম অনুযায়ী বাতিলকৃত কোর্স ফি বাবদ কোন অর্থ ফেরত পাবে না।
৬.১ কোর্সের প্রতিটা ধাপ অতিক্রম করার জন্য পরীক্ষায় অংশগ্রহণ ও তাতে উত্তীর্ণ হতে হবে।
৬.২ কোর্স শেষে সার্টিফিকেট পাওয়ার জন্য সম্পূর্ণ কোর্সে কমপক্ষে ৯০% উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৬.৩ কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট অর্জনের জন্য নুন্যতম ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট টপিকের প্রফেশনাল সার্টিফিকেটের জন্য নুন্যতম ৮০% নম্বর অর্জন করতে হবে।
৬.৪ যে কোন কোর্স সম্পন্ন করার ৩ মাসের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর ১ বছর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে সংগ্রহ করতে পারবেন।
৬.৫ কোর্স সম্পন্ন করার ১ বছরের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ না করলে নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণ ফি দিয়ে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষার বিবেচনায় আপনার স্কিল আশানুরূপ প্রমাণিত হলে সার্টিফিকেট নিতে পারবেন। অন্যথায় নিয়মানুযায়ী নির্ধারিত ফি দিয়ে আবার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট নিতে হবে।
শিক্ষার্থীদের প্রাপ্য হক আদায় এবং সর্বোচ্চ মান সম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা টাইমস আইটি কর্তৃপক্ষের No. 1 Priority। প্রশিক্ষণের সর্বোচ্চ মান নিশ্চিতকরণের জন্য আমাদের দক্ষ কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম সর্বদা সতর্ক নজর রাখছে। আপনার যে কোন সমস্যা ও অভিযোগ আমাদের জানালে অবশ্যই সেগুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে সমাধানের দ্রুত পদক্ষেপ নেয়া হবে, ইনশাআল্লাহ। সরাসরি অভিযোগ প্রদানে অপারগ হলে প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম সংগ্রহ করে আপনার সমস্যা বা অভিযোগটি বিস্তারিতভাবে লিখিত আকারে প্রতিষ্ঠানের অভিযোগ বক্সে জমা দিতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ফরম ছাড়া কোন সমস্যা ও অভিযোগ গ্রহণযোগ্য হবে না। অভিযোগ বক্সের লিখিত ফরমগুলো কেবল মাত্র প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন। সকল ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযোগ কারীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে।
প্রাপ্ত অভিযোগ গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় ও প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ –
৭.১ অভিযোগকারীর আচার-আচরণ অবশ্যই সন্তোষজনক হতে হবে। ভদ্রতা ও সম্মান বজায় রেখে নিজের বক্তব্য পেশ করতে হবে।
৭.২ প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রতিটা শিক্ষার্থীর সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ অথবা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার মত কোন কার্যক্রমের সাথে জড়িত যে কোন ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭.৩ যদি কোন ব্যাক্তি বা শিক্ষার্থী যে কোন অনলাইন প্লাটফর্ম (যেমন- ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি) গুলোতে টাইমস আইটি সংক্রান্ত কোন ষড়যন্ত্রমূলক অনৈতিক, মিথ্যাচার, গুজব, কিংবা আপত্তিকর কন্টেন্ট প্রচার ও প্রসারের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করছে বলে বিবেচিত হয় তাহলে সে ব্যক্তি/শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনের আওতায় তাৎক্ষণিক আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
৭.৪ কোর্স চলাকালীন প্রদানকৃত মডিউল ও ক্লাস ভিডিও কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ফায়দা অর্জনের উদ্দেশ্যে আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সকল ধরণের ক্ষমতা টাইমস আইটি কর্তৃপক্ষ রাখে।
৮.১ প্রতিষ্ঠানের কোর্স মডিউল প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ, এর কপিরাইট একমাত্র প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত।
৮.২ কোর্স সংশ্লিষ্ট যে কোন ক্লাস প্রেজেন্টেশন ও ডকুমেন্ট এর কপিরাইট কেবলমাত্র প্রতিষ্ঠান সংরক্ষণ করে।
৮.৩ কোর্স শেষে সকল শিক্ষার্থীর সংশ্লিষ্ট সকল সফলতা যেকোন মিডিয়াতে (প্রিন্ট, সামাজিক মাধ্যম, ওয়েবসাইট, ছবি, ভিডিও ইত্যাদি) প্রকাশ, প্রচার ও প্রসারের অধিকার “টাইমস আইটি” রাখবে।
৮.৪ শিক্ষার্থীদের সফলতা এবং প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য ভর্তি ফরমে উল্লেখিত নিয়মাবলী ও নীতিমালায় যে কোন ধরণের পরিবর্তন, পরিবর্ধন এবং সংযোজন করার অধিকার টাইমস আইটি সংরক্ষণ করে।
৯.১ আমি টাইমস আইটির সেমিনারে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার পরে একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার সিদ্ধান্ত নিয়েছি।
৯.২ কোর্সে ভর্তির জন্য টাইমস আইটি কর্তৃপক্ষ আমাকে কোন প্রকার প্ররোচনা কিংবা চাপ সৃষ্টি করেনি, বরং আমি নিজের ইচ্ছায় ব্যক্তিগত স্কিল ডেভেলপ করার জন্য ভর্তির সিদ্ধান্ত নিয়েছি।
৯.৩ টাইমস আইটি কর্তৃপক্ষ আমাকে এ সেক্টরে কঠোর পরিশ্রমের বাস্তবতা সুস্পষ্টভাবে বুঝিয়েছে।
আমি সুস্থ মস্তিস্কে, স্বজ্ঞানে ফরমের সকল নিয়ম-নীতিমালা পড়ে অঙ্গিকারনামার বিষয়গুলো স্বীকার করে নিচ্ছি। আমি টাইমস আইটি এর একজন শিক্ষার্থী হিসাবে এই প্রতিষ্ঠানের সকল নিয়ম ও নীতিমালা নিষ্ঠার সাথে আন্তরিকভাবে মেনে চলব। আমি নিজেকে টাইমস আইটির একজন সফল শিক্ষার্থী হিসেবে প্রমাণ করার জন্য শিক্ষকদের পক্ষ থেকে প্রাপ্ত সকল দিক নির্দেশনা মেনে চলবো। আমার বিরুদ্ধে কোন ধরণের অসদাচরণ, মিথ্যা তথ্য প্রচার এবং প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতিমালা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে টাইমস আইটি কর্তৃপক্ষের যে কোন ধরণের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো।